দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। সোমবার রাতে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
একই সং্গে দুদকের দুজন কমিশনারো নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
দুদকের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং কমিশনারগণ হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান পদমর্যাদা ও বেতন পাবেন।
বিচারপতি একেএম আসাদুজ্জামান গত ফেব্রুয়ারি মাসে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। জাহাঙ্গীর আলম খান সাবেক সচিব, অন্যদিকে সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার হিসেবে অবসরে যান।
গত ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেওয়া দুদক চেয়ারম্যান ও কমিশনারগণ পদত্যাগ করেন। এর পর থেকে পদগুলো শূন্য ছিল।


