সাঘাটায় বিএনপির দুই গ্রুপের শোডাউন ঘিরে ১৪৪ ধারা

সাঘাটায় বিএনপির দুই গ্রুপের শোডাউন ঘিরে ১৪৪ ধারা
গাইবান্ধা জেলার সাঘাটা থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী এবং দল থেকে বহিষ্কৃত দুই গ্রুপের নেতার মোটরসাইকেল শোডাউনে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, একইদিনে মোহাম্মদ বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদ ও দলীয় মনোনয়ন পাওয়া  ফারুক আলম সরকারের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

এ সময় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজন বা এর বেশি ব্যক্তির সমবেত হওয়া, সভা, সমাবেশ এবং মিছিলের আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুই গ্রুপের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে শক্তভাবে মাঠে অবস্থান করছে পুলিশ। ১৪৪ ধারা ভেঙ্গে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না।

এর আগে, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলমের নাম ঘোষণা করেন। এর প্রতিবাদে বিক্ষোভ করায় জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর