বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস চায় সরকার

বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস চায় সরকার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে স্থায়ী অফিস স্থাপনের আহ্বান জানানো হয়েছে জাপান ফাউন্ডেশনকে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও ও হরি ইউকো সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর ও ঐতিহাসিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাইকা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং জাপানে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের স্থায়ী অফিস স্থাপন হলে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভাষা নয়, দেশটির সংস্কৃতি ও আচরণ সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি।

আরও পড়ুন

জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কর্মীরা দ্রুত সে দেশের কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে তিনি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, জাপানের সহায়তার ক্ষেত্রগুলো নির্দিষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপান দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন।

সরকারের পক্ষ থেকে আগেই একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রস্তুত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

জাপান ফাউন্ডেশনের প্রতিনিধি কোইকে ওয়াকাও বাংলাদেশের আগ্রহের প্রশংসা করে বলেন, অফিস স্থাপনের বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।

বৈঠকে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর