অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী ২ এপ্রিল (বৃহস্পতিবার)। ২০২১ সালের এই দিনে তিনি চট্টগ্রাম নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ উপলক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব গাটিয়াডেঙ্গা মরহুমের গ্রামের বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার, আত্মীয় স্বজন এবং দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষিরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করবেন।
নুরুল ইসলামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে জড়িত ছিলেন। আলোকিত সমাজ বিনির্মাণে তার ভূমিকা অনস্বীকার্য
উল্লেখ্য, নুরুল ইসলাম সাংবাদিক মিজানুল ইসলাম ও সাবেক এপিপি অ্যাডভোকেট মহিউল ইসলামের বাবা।


