মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তু বিপজ্জনক নয়: ডিএমপি

মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তু বিপজ্জনক নয়: ডিএমপি
Advertisement
Advertisement

ঢাকার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু বিপজ্জনক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বর্তমানে মেট্রোরেল স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে। সাময়িক স্টেশনের গেইট বন্ধ থাকায় রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

শনিবার সকালে দুই মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

ডিএমপি এক বার্তায় জানিয়েছে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে থাকা সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে এর ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

এছাড়া তেজগাঁও থানা এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad