কোটি টাকার স্বর্ণসহ শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

কোটি টাকার স্বর্ণসহ শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক
কোটি টাকার সোনাসহ আটক ভারতীয় নাগরিক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পোশাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় থামিম আনসারি নামক এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই ভারতীয় নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে। পরে তল্লাশি চালিয়ে তার পোশাকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ সোনা জাতীয় পদার্থ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া ওই বস্তুর প্রাথমিক ওজন ৪৫৫ গ্রাম। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে সোনার প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ঘটনার পর কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad