ঢাকার তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Advertisement
Advertisement

ঢাকার তুরাগ থানার তারারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম: মো. হৃদয় (৩১)। তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন তারারটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

হৃদয় দীর্ঘদিন ধরে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad