স্টেশনে বোমা সদৃশ বস্তু, মেট্রোরেল চলাচলে বিঘ্ন

স্টেশনে বোমা সদৃশ বস্তু, মেট্রোরেল চলাচলে বিঘ্ন
Advertisement
Advertisement

ঢাকার মিরপুর ১০ এবং ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এতে সাময়িক বিঘ্ন ঘটেছে মেট্রোরেল চলাচলে।

দুপুর ১২টা ৪৫ মিনিটে মিরপুর মডেল থানার মিরপুর ১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমা সদৃশ বস্তু দেখতে পায়।

পরবর্তীতে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোম ডিসপোজাল ইউনিটকে জানায়। পরে তারা ব্যাগে মোড়ানো ককটেল বোমা সদৃশ বস্তুটি উদ্ধারের কার্যক্রম শুরু করে।

তবে ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে তুলা ভবনের গেটের সামনে পাওয়া বস্তুটি বোমা নয়। তেজগাঁও থানার এডিসি মোহাম্মদ আক্কাছ আলী জানান, একটি খালি বস্তা দলা পাকিয়ে রাখা হয়েছিল।

এ কারণে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য সকল স্টেশন এবং মেট্রোরেল সেবা যথারীতি চালু রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad