প্রকৃতি নষ্ট হলে মাছের উৎপাদন বন্ধ হয়ে যাবে: ইউনূস

প্রকৃতি নষ্ট হলে মাছের উৎপাদন বন্ধ হয়ে যাবে: ইউনূস
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য– ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

বার্তা সংস্থা বাসস জানায়, অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন।

এতে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘মৎস্য খাতের অবদানের জন্য আমাদের প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি- প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন এক সময় বন্ধ হয়ে যাবে। তাই পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব।’

মৎস্য খাতের অপার সম্ভাবনা বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেন অধ্যাপক ইউনূস। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে বলেও জানান তিনি।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বাড়ানো, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad