তারেক রহমানের সঙ্গে বাম নেতাদের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে বাম নেতাদের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কার্যালয়ে প্রবেশের পর বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করে সমবেদনা জানান।

এরপর তারেক রহমানের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। এ সময় বাম জোটের নেতারা ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বৈঠকে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad