দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ১৪ অক্টোবরের দৈনিক ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩২১ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৯৯ হাজার ২০১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৭৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সবচেয়ে বেশি ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬, খুলনা বিভাগে ২৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, বরিশাল বিভাগে ২১৫, ময়মনসিংহ বিভাগে ১৭০, রাজশাহী বিভাগে ১১৪, রংপুর বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন।
অক্টোবরের প্রথম ১৪ দিনে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৯৬ জনে। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। সেপ্টেম্বরে মারা গিয়েছিলেন ১৪৮ জন।


