দেশে স্কুলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন: সালাহউদ্দিন আহমদ

দেশে স্কুলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন: সালাহউদ্দিন আহমদ
পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের জনসংখ্যার তুলনায় স্কুলের সংখ্যা কম। তাই স্কুলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ‘পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক। আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশ বা টিনের বেড়া ছিল, কিন্তু পড়ালেখা ছিল মানসম্মত। কারণ সেখানে মানসম্মত শিক্ষক ছিলেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী প্রমুখ।

একই দিন চকরিয়া উপজেলায় মাতামুহুরি নদীর ওপর হাজিয়ান আলীপাড়া থেকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বেড়িবাঁধ সংযোগকারী কাঠের সেতুর উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমদ।

সেতুর উদ্বোধনকালে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad