হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই মাহদী হাসান গ্রেপ্তার

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই মাহদী হাসান গ্রেপ্তার
থানায় ওসির সঙ্গে বাগবিতণ্ডার সময় মাহদী হাসান (বামে) | ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, হবিগঞ্জ পুলিশ মাহদী হাসানকে হেফাজতে নিয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের হাতে আটক এক যুবককে ছাড়িয়ে আনতে শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় যান মাহদী। সেখানে ওসির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। ওই কথোপকোথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন

এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মাহদীকে শোকজও করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মাহদী। কথার এক পর্যায়ে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে ওসিকে বলেন, ‘আমরা আন্দোলন করে গভর্নমেন্ট রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন।’

‘এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’

এ ভিডিও ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই গ্রেপ্তার হলেন মাহদী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad