প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।
এ সময় অনুষ্ঠিত কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ.ই. নানা আকুফো-আডোর নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত হয়।
সৌজন্য সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


