টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর
কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়নকে বিভক্ত করার বিষয়ে মতামত জানতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা চলাকালে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে ইট-পাটকেল নিক্ষেপসহ পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরীসহ কয়েকজন আহত হন।

উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলীর অভিযোগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। খবর দেওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছাতে বিলম্ব করেছে বলে তিনি দাবি করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সভায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad