প্রধানমন্ত্রীর কাছে চুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি

প্রধানমন্ত্রীর কাছে চুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি
উপাচার্য পরিবর্তনের দাবিতে চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ক্লাস-পরীক্ষা ও ল্যাব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং চলমান সংকটের দ্রুত সমাধানের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দেওয়া চিঠিতে শিক্ষার্থীরা বলেন, গত কয়েক দিনের আন্দোলনে তাদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। ক্লাস, ল্যাব ও পরীক্ষা বন্ধ থাকায় একাডেমিক ক্যালেন্ডার পিছিয়ে যাওয়ার পাশাপাশি ইন্টার্নশিপ, স্কলারশিপ, উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতিও অনিশ্চয়তার মধ্যে পড়ছে।

চিঠিতে বলা হয়, গত ২৭ জুলাই আবু সাদাত মুহাম্মদ সায়েম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। এর মাত্র ৫৬ দিনের মাথায়, ২১ সেপ্টেম্বর তাকে পরিবর্তনের সিদ্ধান্ত আসে। একই প্রজ্ঞাপনে শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অধ্যাপক সায়েমকে পরিবর্তনের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, নতুন উপাচার্যের ব্যক্তি বা যোগ্যতা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে অল্প সময়ের মধ্যে অধ্যাপক সায়েমকে ঘিরে শিক্ষার্থীদের যে আস্থা তৈরি হয়েছিল এবং শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে যেসব কাজ ও পরিকল্পনা শুরু হয়েছিল, তারা সেসবের ধারাবাহিকতা চান।

চিঠিতে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আন্দোলনের জায়গায় দাড়িয়ে থেকেও প্রতিদিন আমাদের শ্রেণিকক্ষকে মিস করি। আমরা ল্যাবের কাজ মিস করি, পরীক্ষার প্রস্তুতির স্বাভাবিক চাপটুকুও মিস করি। কারণ আমরা প্রথমত শিক্ষার্থী।

তাদের ভাষ্য, আন্দোলন দীর্ঘায়িত করতে চান না তারা। দ্রুত সমাধানের মাধ্যমে ক্লাস, ল্যাব ও পরীক্ষায় ফিরতে চান। এ জন্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল এবং চলমান সংকটের দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad