ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরে চার দেশকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরে চার দেশকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলোর এই পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যসহ চার দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিতে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি দল পাঠিয়েছেন। এসব প্রচেষ্টা ফল দিচ্ছে বলেও জানান তিনি।

বেসেন্ট জানান, তুরস্ক ও ওমান তাদের দেশে ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট স্থগিত করেছে। চার দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকও ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘আমি যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তেহরান যাতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে না পারে, সে জন্য আমাদের আরও কাজ বাকি রয়েছে। আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad