জাবির নতুন উপাচার্য মো. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য মো. নূরুল ইসলাম
মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী অধ্যাপক কামরুল আহসানকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, একই আদেশের ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নূরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় তাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী, কর্মক্ষেত্রে যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর অথবা অবসর নেওয়ার তারিখ পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নূরুল ইসলামকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad