কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার ১৮ থানায় একযোগে চালানো এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

জেলা পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানার কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, আটক ২৫৪ জনের মধ্যে কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তা যাচাই করা হচ্ছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পৃক্ততা না থাকলে যাচাই শেষে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে গত বুধবার রাতে কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় জেলা পুলিশ। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫১ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাকিদের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলা, মোবাইল কোর্ট, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad