তারেক রহমানের অপেক্ষায় পথে পথে নেতাকর্মীদের ভিড়

তারেক রহমানের অপেক্ষায় পথে পথে নেতাকর্মীদের ভিড়
তিনশ ফিটে বিএনপির নেতাকর্মীদের ভিড়। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দীর্ঘ অপেক্ষার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে ঢাকার রাস্তায় রাস্তায় ভিড় করছেন দলের নেতাকর্মীরা।

তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন দুপুরে। তারপর গুলশানের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে তিনশ ফিট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

সেই সমাবেশ ঘিরে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে তিনশ ফিট। দলে দলে নেতাকর্মীরা এসে ভিড় করছেন সেখানে। দিচ্ছেন স্লোগান। মিছিল নিয়ে সবাই জড়ো হচ্ছেন সমাবেশস্থলে।

পটুয়াখালি থেকে লঞ্চে করে বৃহস্পতিবার ঢাকা এসে নামেন নেতাকর্মীরা। ছবি: তাহসিন মুহিন/টাইমস

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকা এসে নামছেন অনেকে। তাদের হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। অনেকে স্লোগান লেখা টি-শার্ট ও ক্যাপও পরে এসেছেন। অনেকে রাতেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। তারেক রহমানের সমাবেশের অংশ হতে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে।

ঢাকার ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনার জন্য নির্মিত মঞ্চ পরিদর্শন শেষে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারেক রহমানের সংবর্ধনায় কত মানুষ আসবে, তা অনুমান করা সম্ভব নয়। অনেক বড় পরিসরে এটি করা হচ্ছে, যা ধারণার বাইরে।

আরও পড়ুন

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

তারেক রহমানের সংবর্ধনা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি নিয়মিত ট্রেনগুলিতেও অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলে জানানো হয়েছে।

তাছাড়া তার দেশে ফেরা ঘিরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

একের পর এক মিছিলের কারণে রাস্তায় তৈরি হয় যানজট। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস

এছাড়া সংবর্ধনায় আসা নেতাকর্মীদের কোনো প্রকার ব্যাগ, লাঠি বা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর