সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে-ছেলে নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে-ছেলে নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে-ছেলে নিহত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।‎
‎
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে মক্কাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন তানিয়া তাহমিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল।

‎তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নাজিমুদ্দিন মোল্লার মেয়ে। রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহত রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের পাঁচ সদস্য ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেট কারটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা নিহত হন। আহত হন শফিকুল ইসলাম খোকন ও নাবিল।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তাদের প্রাইভেট কারের পেছনে একটি বড় গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad