ফার্মগেটে ‘টিপকাণ্ড’: চাকরি ফিরে পেলেন কনস্টেবল

ফার্মগেটে ‘টিপকাণ্ড’: চাকরি ফিরে পেলেন কনস্টেবল
মো. নাজমুল তারেক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘টিপকাণ্ড’ ঘটনার দীর্ঘ চার বছর পর অবশেষে নিজের চাকরি ফিরে পেলেন পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক। প্রশাসনিক ট্রাইব্যুনালের এক আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করার এই নির্দেশ দেওয়া হয়েছে। নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল মামলার এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর ফার্মগেটে ২০২২ সালের ২ এপ্রিল আলোচিত এই ঘটনার সূত্রপাত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত নাজমুল তারেকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষিকা লতা সমাদ্দারকে কপালে ‘টিপ’ পরা নিয়ে কটূক্তি করেছেন।

উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল বলে জানা যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তদন্ত সাপেক্ষে তাকে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পর্যায়ক্রমে চাকরি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়।

তবে এই কনস্টেবল শুরু থেকেই অভিযোগটি নাকচ করে আসছিলেন। তার বক্তব্য ছিল, তিনি লতা সমাদ্দারের টিপ পরা নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

তিনি আরও উল্লেখ করেছিলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় দোকানদারও তার বক্তব্যের পক্ষেই সাক্ষ্য দিয়েছিলেন। অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে প্রতিকার পেতে তিনি ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালের দ্বারস্থ হন।

দীর্ঘ আইনি পর্যালোচনা ও শুনানি শেষে আদালত তাকে পদে পুনর্বহালের আদেশ দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad