সালমান শাহ্‌ হত্যা মামলা: আসামীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে

সালমান শাহ্‌ হত্যা মামলা: আসামীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে
সালমান শাহ। ছবি সৌজন্য: টিম সালমান শাহ
Advertisement
Advertisement

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ হত্যা মামলায় নতুন ধাপ শুরু হয়েছে। আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর এখন চলছে তাদের অবস্থান শনাক্তকরণের প্রক্রিয়া। রমনা থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং দেশে থাকা অভিযুক্তদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। কয়েকজন আসামি বর্তমানে দেশের বাইরে থাকলেও দেশে থাকা আসামিদের দেশ ছাড়তে না দেওয়ার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করার নির্দেশ দেন। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত সালমান শাহর মৃত্যুকে তার সাবেক স্ত্রী সামিরা হক আত্মহত্যা বলে দাবি করেন। তবে পরিবারের দাবি, এটি সুপরিকল্পিত হত্যা ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad