আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র
নিখোঁজ মাদ্রাসাছাত্র ফয়সাল হোসেন আবির। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাভারের আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র। পরিবারের দাবি, গত ২৫ জুন বিকালে বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। একমাত্র সন্তানকে ফিরে পেতে দিনের পর দিন অপেক্ষায় আছেন তার মা।

নিখোঁজ শিশুর নাম ফয়সাল হোসেন আবির। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগ্রাম নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত সে। স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, গত ২৫ জুন বিকাল ৩টার দিকে তার একমাত্র ছেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না।

তিনি বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাইনি। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। কেউ আমার ছেলের সন্ধান পেলে আশুলিয়া থানা বা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ফয়সাল হোসেন আবিরের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় তার ছবি ও পরিচয় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad