রাঙ্গামাটিতে বনফুলে পঁচা-বাসি মিষ্টি বিক্রির অভিযোগ

রাঙ্গামাটিতে বনফুলে পঁচা-বাসি মিষ্টি বিক্রির অভিযোগ
Advertisement
Advertisement

রাঙ্গামাটি শহরের বনরূপায় বনফুল এন্ড কোংয়ের বিরুদ্ধে পঁচা-বাসি মিষ্টি বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে মঙ্গল চাকমা নামে এক ব্যক্তি মিষ্টি কিনে প্রতারণার শিকার হয়ে এ অভিযোগ তোলেন। 

ভুক্তভোগী মঙ্গল চাকমা জানান, রাঙ্গামাটি শহরের মাতৃমঙ্গল হাসপাতালে তার আত্মীয় এক নবজাতকের জন্ম হয়। সুখবর শুনে উত্তরা ব্যাংকের নিচে থাকা বনফুল এন্ড কোং দোকান থেকে মিষ্টি কিনে ডাক্তার ও নার্সদের জন্য পাঠানো হলে হাসপাতাল থেকে পঁচা-বাসি মিষ্টির বিষয়টা জানানো হয়। পরে সেসব মিষ্টি নিয়ে বনফুল দোকানে গেলে তারা দোষ স্বীকার করে মিষ্টি বদলে দেয়।

বনফুল এন্ড কোংয়ের ম্যানেজার জাহিদ বলেন, ‘ভুলবশত এ রকম হয়েছে। গ্রাহককে ওই মিষ্টি পরিবর্তন করে নতুন মিষ্টি দেওয়া হয়েছে। পঁচা-বাসি যা মিষ্টি ছিল সবগুলো ফেলে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো: জসিম উদ্দিন বলেন, ‘সমিতির পক্ষ থেকে বার বার বলা হয়েছে যদি কোন দোকানদারের বিরুদ্ধে অভিযোগ উঠে এবং তা সত্য প্রমাণিত হলে সমিতির পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। বনফুলের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ বলেন, ‘বর্তমানে বনফুলের দুইটি দোকান আছে। এর আগে বনরুপা বাজারের পাশে বনফুলের দোকানীকে বেশ কয়েকবার জরিমানা করা হয়েছে। বর্তমানে চট্টগ্রামে আছি। রাঙ্গামাটি এলে সত্যতা যাচাই-বাছাই করে অভিযুক্ত দোকানে অভিযান পরিচালনা করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad