চুয়েটের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

চুয়েটের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুপুর সাড়ে ১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত। তারা দুইজন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা আয়েদত ইবনে মঞ্জু টাইমস অব বাংলাদেশের কাছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শান্ত ও অর্ণব কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান।

আরও পড়ুন

পরে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে প্রথমে চুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, একজনকে ডোবার ৮ থেকে ১০ মিনিট পর উদ্ধার করা হয়। অন্যজনকে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পর উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘দুজনকেই প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

চুয়েটের ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামও দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে বিষয়টি জানিয়েছে। পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad