প্রশ্নফাঁস: আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রশ্নফাঁস: আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
পিএসসির অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী জাকারিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী জাকারিয়া রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আবেদ আলী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আল-আমিন বলেন, জাকারিয়া রহমান একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত। তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad