সিলেটে যাত্রাপথ বদল করা ফ্লাইটগুলো ফিরল ঢাকায়

সিলেটে যাত্রাপথ বদল করা ফ্লাইটগুলো ফিরল ঢাকায়
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঘন কুয়াশায় যাত্রাপথ বদল করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ছয়টি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে।

কুয়াশা কমার পর ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে ফিরে গেছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি জানান, কুয়াশার কারণে রোববার সকাল থেকে বিভিন্ন সময়ে ঢাকার ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করে। এছাড়া বিমানের নিজস্ব আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। কুয়াশা কমার পর এগুলো ঢাকায় ফিরে গেছে।

এর আগে রোববার সকালে রানওয়ের দৃষ্টিসীমা কমে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করতে পেরে বিমানগুলো সিলেটে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে ঢাকার ফ্লাইটগুলোর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, একটি ফ্লাইট ভারতের কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad