নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নিহত ১

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে আব্দুস সালাম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারি ইউনিয়নের লম্বার বিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয় বন বিভাগের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরে বাড়ি থেকে বের হলে আব্দুস সালাম বন্য হাতির সামনে পড়েন। এ সময় হাতি তাকে আছাড় মারায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাইক্ষ্যংছড়ি এলাকায় প্রায়ই বন্য হাতি প্রবেশ করে। হাতির আক্রমণে বহু মানুষ হতাহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad