উত্তরা পূর্ব থানার পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

উত্তরা পূর্ব থানার পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জুয়েল মিয়া (৪৮) ও মো. ইচ্ছা মিয়া (৫০)।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর থেকে ফায়দাবাদগামী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি এপিবিএন ৩ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. ইচ্ছা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad