Author: টাইমস রিপোর্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. কামাল হোসেন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাকে আদালতে হাজির করে সাক্ষ্য নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘মামলাটি একটি চাঞ্চল্যকর “হত্যা মামলা”। ঘটনাকালে হাদি সাক্ষী কামাল হোসেনের অটোরিকশায় করে মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা করার সময় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সাক্ষী স্বঃতস্ফূর্তভাবে তার বক্তব্য আদালতে প্রদান করতে ইচ্ছুক।’ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাক্ষ্য নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তার সাক্ষ্য নেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ফয়সাল…

Read More

ঝালকাঠির রাজাপুরে বাজি ধরে ঠাণ্ডার মধ্যে ১০০ বার খালে ডুব দেওয়ার পর অসুস্থ হয়ে মো. বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষক মারা গেছেন বৃহস্পতিবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির বাসিন্দা ও মো. আনছার মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা চাল নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার পানিতে ডুব দেওয়া সিদ্ধান্ত নেন তিনি। ডুব দেওয়া শেষে খাল থেকে উঠে আসার পরপরই অসুস্থ হয়ে পড়েন বাবুল মোল্লা। পরে স্থানীরা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে…

Read More

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। পদত্যাগী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান, পাটগাতি ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং পাটগাতি ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের সভাপতি মৃণাল কান্তি ঢালি। সংবাদ সম্মেলনে তারা জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে তারা সবাই এক সঙ্গে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন থেকে আওয়ামী লীগের…

Read More

সাতক্ষীরায় বাঘের তাড়া খেয়ে একটি হরিণ লোকালয়ে প্রবেশ করে। পরে তা আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকার খোলপেটুয়া নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে প্রবেশ করে। স্থানীয়রা জানান, সকালে হরিণটি লোকালয়ে প্রবেশ করলে তা নজরে পড়ে। এ সময় হরিণটি ধরে স্থানীয় বন অফিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা এসে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করেন। বুড়িগোয়ালিনী বন বিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, বাঘের তাড়ায় সুন্দরবনের ভিতরে থাকা হরিণ মাঝে মধ্যে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে।

Read More

টানা ২২ বছর দায়িত্ব পালনের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী। বৃহস্পতিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। একই দিন উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন নুর আহমদ আনোয়ারী। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। আনোয়ারী বলেন, ‘একটানা ২২ বছর দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এ জন্য হোয়াইক্যংবাসীর প্রতি আমি কৃতজ্ঞ ও ঋণী। তারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন তা ভাষায় প্রকাশ…

Read More

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে নিহত সিয়ামের ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার দুপরে এ তথ্য জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা। থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা আলী আকবর মজুমদার। তবে, এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর আগে, বুধবার সন্ধ্যায় মগবাজারের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী…

Read More

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বৈষম্যহীন এক “নতুন বাংলাদেশ” গড়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্য।’ তিনি বলেন, ‘তারেক রহমানের স্লোগান হলো “সবার আগে দেশ”। এই মানচিত্রে বসবাসকারী পাহাড়ি, আদিবাসী কিংবা যে কোনো জাতি-ধর্মের মানুষ হোক না কেন, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।’ বৃহস্পতিবার রাজধানীর তিনশ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা উপেলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। এ্যানি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে দেশের প্রতিটি নাগরিকের গুরুত্ব ছিল সমান। তিনি বাংলাদেশের বৈচিত্র্যময় সমাজকে রংধনুর সাত রঙের সঙ্গে তুলনা করতেন। তিনি বিশ্বাস করতেন, সব মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠিত…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি থেকে মনোনয়ন পেলেও নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি জানান, ‘আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম।’ চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনে (বাঁশখালী) এনসিপির হয়ে নির্বাচন করবেন না জানিয়ে তিনি…

Read More

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষা শেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিটে যে সংবর্ধনা মঞ্চ প্রস্তুত করা হয়েছে তার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান। তাকে ‘ঐতিহাসিক ও রাজকীয় সংবর্ধনা’ দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে, দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার খবরে তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। দুইদিন আগে থেকে ঢাকায় সংবর্ধনা স্থলে আসতে শুরু করেন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (৩৭) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। ওমর ফারুক ফারুকী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক প্রধান আসামি ফয়সাল আহমেদ আটটি ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত চেয়ে আবেদন করেছিল। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করা হয়েছে। এর আগে, সোমবার আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ইনকিলাব মঞ্চের মুথপাত্র…

Read More