গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান, পাটগাতি ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং পাটগাতি ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের সভাপতি মৃণাল কান্তি ঢালি।
সংবাদ সম্মেলনে তারা জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে তারা সবাই এক সঙ্গে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন থেকে আওয়ামী লীগের কোনো পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই তারা সম্পৃক্ত থাকবেন না।


