তারেক রহমানের স্লোগান ‘সবার আগে দেশ’: এ্যানি

তারেক রহমানের স্লোগান ‘সবার আগে দেশ’: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি | ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বৈষম্যহীন এক “নতুন বাংলাদেশ” গড়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘তারেক রহমানের স্লোগান হলো “সবার আগে দেশ”। এই মানচিত্রে বসবাসকারী পাহাড়ি, আদিবাসী কিংবা যে কোনো জাতি-ধর্মের মানুষ হোক না কেন, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।’

বৃহস্পতিবার রাজধানীর তিনশ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা উপেলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে দেশের প্রতিটি নাগরিকের গুরুত্ব ছিল সমান। তিনি বাংলাদেশের বৈচিত্র্যময় সমাজকে রংধনুর সাত রঙের সঙ্গে তুলনা করতেন। তিনি বিশ্বাস করতেন, সব মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠিত হয়।’

দলের নেতৃত্বের বিষয়ে এ্যানি বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়ার পর এখন তারেক রহমান সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন।

নতুন বাংলাদেশ গড়ার কাজে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে দলের অত্যন্ত দক্ষ ও ত্যাগী নেতাকর্মীরা প্রতিটি ইউনিটে নেতৃত্ব দিচ্ছেন। তাদের পরিশ্রম ও নিষ্ঠাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad