বোমা বিস্ফোরণে নিহত সিয়ামের ময়নাতদন্ত সম্পন্ন

বোমা বিস্ফোরণে নিহত সিয়ামের ময়নাতদন্ত সম্পন্ন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে নিহত সিয়ামের ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার দুপরে এ তথ্য জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা।

থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা আলী আকবর মজুমদার। তবে, এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে, বুধবার সন্ধ্যায় মগবাজারের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য তিনি ঘটনাস্থলে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad