‘তারেক রহমান ফেরায় গণতান্ত্রিক উত্তরণ মসৃণ হবে’

‘তারেক রহমান ফেরায় গণতান্ত্রিক উত্তরণ মসৃণ হবে’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার তেজগাঁওয়ের হলি রোজারি কুইন চার্চ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের উপস্থিতি এই প্রক্রিয়াকে আরও মসৃণ করবে এবং আরও অন্তর্ভুক্তিমূলক একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে একটি রাজনৈতিক শূন্যতা রয়েছে, যা তারেক রহমানের আগমনে পূরণ হবে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে তার প্রত্যাবর্তন রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘তার নিরাপত্তার পূর্ণ দায়িত্ব বিএনপির। এ বিষয়ে দলটি সরকারের কাছে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা চেয়েছে। আমরা চাই তার প্রত্যাবর্তন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হোক।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad