একই দিনে জন্ম, একই দিনে পানিতে ডুবে মৃত্যু চাচাতো ভাই-বোনের

একই দিনে জন্ম, একই দিনে পানিতে ডুবে মৃত্যু চাচাতো ভাই-বোনের
শিশুদের পরিবারে শোকের মাতম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আব্দুল্যা আল আরাফ ও মিফতাহুল জান্নাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল আশরাফুলের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়,  দুই বছর বয়সী শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল। আবার তারা একই দিন মারা গেল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ১১টার দিকে পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে খোঁজাখোঁজি করতে গিয়ে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad