নীলফামারীতে নাশকতাসহ বিভিন্ন অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গসংগঠনের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে বিষয়টি জানানো হয়েছে। গ্রেপ্তার আসমিরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোজাফফর হোসেন (৫৭), সাধারণ সম্পাদক সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক উপসম্পাদক শ্রী সুমন চন্দ্র মহন্ত (৩৪), জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লাজু ইসলাম (৪৫)। এ ছাড়া, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলার বালাগ্রাম ইউনিয়নের আহ্বায়ক মাহবুবার রহমান রনি (৪৩), ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দারোগ আরী সিকদার (৪০) ও ডোমার…
Author: টাইমস রিপোর্ট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ এ আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর পল্টন থানার বিজয়নগর এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন।’ ‘প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মারা যান ওসমান হাদি।’ এতে আরও বলা হয়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ…
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন ফ্ল্যাটে থাকা বাজেয়াপ্ত মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের পরিচালক ও রিসিভার মো. মঞ্জুর মোর্শেদ এ সংক্রান্ত একটি অনুমতি আবেদন করেছেন। আবেদনে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মিজী এবং দুই মেয়ে ফারহান বিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের মালিকানাধীন গুলশান-১-এর ‘র্যাংকন আইকন টাওয়ার’-এর চারটি ফ্ল্যাটে সংরক্ষিত ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, রান্নাঘরের জিনিসপত্র ও…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস চেয়ে আপিল করা হয়েছে। সোমবার আপিলের বিষয়টি জানা গেছে। গত বুধবার তার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। এর আগে, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সহযোগী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তথ্য দিয়ে আদালতকে সহযোগিতা করায় মামুনকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে জাবির স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম মো. এহসানুল হক। তিনি ঢাবির উর্দু বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, এদিন জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ নম্বর শিফটে অংশগ্রহণের সময় স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষে তাকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি অন্য একজনের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন। পরে প্রক্টর অফিসে নিয়ে…
রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্র রুমানকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে রমনা থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে। এর আগে, শুক্রবার সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরদিন শনিবার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নিহত রুমান শরীয়তপুরের জাজিরা থানার মজিদ ফকিরকান্দি গ্রামের বাসিন্দা জালাল ফকিরের ছেলে ও স্থানীয় সানলাইট কিন্টারগার্ডেনের পঞ্চম শ্রেণির ছাত্র। বর্তমানে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৮ নং গলিতে পরিবারসহ বসবাস করতেন তারা। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক টাইমস অব বাংলাদেশকে বলেন, শুক্রবার সন্ধ্যায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইফুল রুমানের…
নীলফামারীর জলঢাকা উপজেলার বানপাড়া স্লুইসগেট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ১০ নম্বর শৈলমারী ইউনিয়নের ওই সুইচগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মাসুদ রানা। তিনি ওই এলাকার বাসিন্দা। নিহতের পরিবার জানায়, মাসুদ রানা দুইদিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে শনিবার বাড়ি থেকে বের হলে রাতে আর ফেরেননি। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। রোববার সকালে বানপাড়া স্লুইসগেট এলাকার একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাসুদ রানার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন এবং ছায়ানটে হামলার সঙ্গে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, হামলার ঘটনায় ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করা হয়েছে। এমনকি জুলাই অভ্যুত্থানের সময় দেওয়া স্লোগান ব্যবহার করে ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। সোমবার ঢাকার একটি হোটেলে সম্পাদক পরিষদ ও সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের আয়োজনে যৌথ প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক সভায় তিনি বলেন, ‘সংশ্লিষ্ট চক্রটি আগে থেকেই পরিকল্পনা করে যে হাদিকে হত্যা করা…
সুদানের আবেই এলাকায় গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হন। শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে নিহতদের মরদেহ দেশে পৌঁছায়। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা হয়। পরে রোববার নিহত তিন সেনা সদস্যের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়। সেখানে মরদেহ দাফন করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে- বাবার কবরের পাশে নিহত শহীদ মাসুদ রানার দাফন রোববার বিকাল ৪টার দিকে নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহত শহীদ কর্পোরাল মাসুদ রানার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে মরদেহ দাফন করা হয়েছে। এর আগে, মাসুদ…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব। সিআইডি জানায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের বিষয়টি জানতে পারে। এরই পরিপ্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী ফয়সালসহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করা…

