‘বিমান বাহিনী দেশের সকল ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা রাখছে’

‘বিমান বাহিনী দেশের সকল ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা রাখছে’
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ছবি: বাসস
Advertisement
Advertisement

বিমান বাহিনী দেশের সকল ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় নিয়োজিত।

রোববার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন হাসান মাহমুদ খান।

তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের মানুষের সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায়। দেশের সকল ধরনের ক্লান্তি লগ্নেও বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। সুনামের সঙ্গে দেশের পাশাপাশি বিদেশেও কাজ করে সুনাম অর্জন করেছে এ বাহিনীর সদস্যরা।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad