কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিল শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি সরকারের সময় চকরিয়া-পেকুয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।’

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৩ হাজার ৯৪ জন।

আরও পড়ুন

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর