দুই আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

দুই আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও কক্সবাজার-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার এই দুই আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। বিচারপতি মো. জাকির হোসেনর একক হাইকোর্ট বেঞ্চ আবেদন আমলে নিয়ে ওই দুই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয়। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।

ঝালকাঠি-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ফয়জুল হক ভোটের ফল চ্যালেঞ্জ করেছেন।

আরও পড়ুন

কক্সবাজার-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এই আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করেন জামায়াতের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ।

এর আগে অর্ধশতাধিক প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয় হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad