ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে মনোনীত উপাচার্য অধ্যাপক ওসামা এস এম খান।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমদ খানের কার্যালয়ে দুজনে কথা বলেন।
এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ওসামা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান।
ওসামা এস এম খান প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।


