দলের ‘নিরঙ্কুশ বিজয়’ গণতন্ত্রের জয়: বিএনপি

দলের ‘নিরঙ্কুশ বিজয়’ গণতন্ত্রের জয়: বিএনপি
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দলের ‘নিরঙ্কুশ বিজয়’কে গণতন্ত্রের জয় বলে দাবি করেছে বিএনপি।

শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। দলের সঙ্গে দেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি জড়িয়ে রয়েছে।’

মাহদী আমিন আরও বলেন, ‘বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক হিসেবে জনগণের যে ভালোবাসা দলটি পেয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয় দেখেছি।’

‘আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয়,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, জনগণের আস্থা, সমর্থন ও ভালোবাসা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি রয়েছে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে তিনি দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন বলে তারা বিশ্বাস করেন।

মাহদী আমিন আরও বলেন, ‘আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণ করে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করবে।’

দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, গুম, খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে বহু ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দলটি এই অবস্থানে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে বিজয়ী হয়েছে বিএনপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad