সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজের জন্য ৬৩ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এসব বেঞ্চে আগামী ১৯ এপ্রিল রোববার থেকে বিচারকাজ শুরু হবে। আর ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের এসব বেঞ্চে পুরোদমে বিচারকাজ শুরু হবে বলে জানা গেছে।


