ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ওই ভবনের ষষ্ঠ তলার ছাদে আলাদা নির্মানাধীন স্থাপনায় আগুন লাগে। সেখানে জায়নামাজ, টুপি ও পাঞ্জাবির গোডাউন রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এর আগে, বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ছয়টি ও পরে আরও তিনটিসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


