তিনশ ফিট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

তিনশ ফিট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি
তারেক রহমানের সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার তিনশ ফিটে আয়োজিত সংবর্ধনা সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি কর্তৃপক্ষ।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতেই সভাস্থল বর্জ্য অপসারণ করার নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সেই অনুযায়ী, শুক্রবার ভোর থেকে সমাবেশস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকে করে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়।

আরও পড়ুন

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘যেকোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি শহর পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন, তাহলে আমাদের শহরকে আরও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে নাগরিক সেবা প্রদান অনেক সহজ হবে।’

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরেন। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। সেই জনসমাবেশের কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তাৎক্ষণিকভাবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বলে জানায় ডিএনসিসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad