Author: টাইমস স্পোর্টস

ঘরের মাঠে টেস্ট ম্যাচে বাংলাদেশের পেসাররা বলে-কয়ে প্রতিপক্ষের ব্যাটারদের উইকেট নিচ্ছেন, নাকানিচুবানি খাওয়াচ্ছেন; এমন দৃশ্যই আজীবন দেখতে চেয়েছে সবাই। নাহিদ রানার পাঁচ উইকেটের সাথে তাসকিন আহমেদের গতির তোপে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চোখের সেই তৃষ্ণা মিটল বাংলাদেশের। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চমদিন পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে এই দুজন মিলে তাদের গুড়িয়ে দিলেন ১৬৩ রানে। ১০৪ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। যে পাকিস্তান এতদিন বাংলাদেশের ঘরের মাঠে অপরাজেয় ছিল, তাদেরই মাটিতে নামিয়ে আনল স্বাগতিকরা। এই টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৮ ম্যাচ খেলে ড্র করেছিল কেবল একটি। ইনিংস ব্যবধানে হেরেছিল ৪টিতে। এবার বড়…

Read More

মিরপুর টেস্টে ১৭৯ রানের লিড নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করা বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে  ২৪০ রান নিয়ে। চতুর্থ ইনিংসে দুই সেশন মিলিয়ে ৭৮.৩ ওভার হাতে রেখে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮। এই ম্যাচ জিততে হলে রেকর্ডই গড়তে হবে পাকিস্তানকে, কারণ মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করার কীর্তি আছে। পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয়ার ইনিংসে সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ১৩ রানের জন্য। ব্যক্তিগত ৮৭ রানে নোমান আলীকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি, রিভিউ নিয়েও হয়নি রক্ষা। ১৫০ বলে ৭ চারে…

Read More

বাংলাদেশ-পাকিস্তানের মিরপুর টেস্টের চতুর্থ দিন লাঞ্চ ব্রেক শেষ হওয়ার সাথেসাথেই নামল তুমুল বৃষ্টি। টানা বর্ষণে খেলা বন্ধ ছিল তিন ঘণ্টা। ভেসে গেছে দিনের খেলার এক সেশনের বেশি। দুপুর ২টা ৪৫ থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৯.৩ ওভার। এর মধ্যেই মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে ৩ উইকেটে ১৫২ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৯। এর আগে ৩৪ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করলেও দুই ওপেনারের বিদায়ে বাড়ে বিপদ। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্তর ১০৫ রানের জুটি আসে আশীর্বাদ…

Read More

নোমান আলীর অফ স্টাম্পের বাইরের বল টেনে মুমিনুল হকের সুইপ। বল স্কয়ার লেগে যেতে যেতে সিংগেলের জন্য নাজমুল হোসেন শান্তর সাথে প্রান্ত বদল। পূর্ণ হলো এই বাঁহাতি ব্যাটারের ২৭-তম ফিফটি, একইসাথে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ছুঁলেন পাঁচ হাজার রানের মাইলফলক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর পাঁচ হাজারি ক্লাবে নাম লেখালেন তিনি। পাঁচ হাজার পর্যন্ত যেতে মুমিনুলকে ব্যাট করতে হয়েছে ১৪১ ইনিংস। মুশফিক এই তালিকায় প্রথম হলেও বাংলাদেশের দ্রুততম পাঁচ হাজার টেস্ট রান করেছেন তামিম। মুশফিক পাঁচ হাজার রান করেছেন ১৪৪ ইনিংসে ব্যাট করে, তামিম ছুঁয়েছেন সেটা…

Read More

তৃতীয় দিনের মতো মিরপুর টেস্টের চতুর্থ দিনও বাগড়া দিচ্ছে বৃষ্টি। সোমবার ২৭ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশ ২৩ রানের মধ্যে হারিয়েছে দুই ওপেনারকে। প্রথম ইনিংসের মতো ব্যর্থ হয়েছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ওপেনারদের ব্যর্থতার পর হাল ধরেছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ৭০ রানের জুটিতে ১২০ রানের লিড নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ। বিনা উইকেটে ৭ রান দিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় জয়ের বিদায়ে। শাহীন শাহ আফ্রিদির বলে ফ্রন্টফুটে খেলতে এসে লাইন মিস করেন এই ওপেনার। রিভিউ নিয়েও রক্ষা হয়নি এলবিডব্লিউ থেকে। এ নিয়ে দুই ইনিংসেই শাহীনের বলে আউট…

Read More

মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী জুনে সাদা বলের এই সিরিজের জন্য মিচেল মার্শের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে অজিরা। যদিও এর আগে পাকিস্তানে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। ট্রাভিস হেড বর্তমানে ব্যস্ত আছেন আইপিএলে সানইরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। কুপার কোনোলি, জাভিয়ের বার্টলেট ও বেন ডোয়ারশুইস খেলছেন পাঞ্জাব কিংসের…

Read More

মিরপুর টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারালেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের ১১৯ রানের জুটিতে বাংলাদেশের সাথে প্রথম ইনিংসে ব্যবধান কমিয়ে এনেছে ৬৪ রানে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৩৪৯ রান তুলেছে পাকিস্তান। আম্পায়াররাও তাই চা-বিরতি ঘোষণা করেন মিনিট পচিশ আগেই। যদিও সেশনের শেষ দিকে সাফল্য পেয়েছে প্রথম ইনিংসে ৪১৩ রান করা বাংলাদেশ। তাইজুল ইসলামকে তুলে মারতে  গিয়ে মিড অফে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এরপরেই নেমেছে বৃষ্টি। কভারে ঢেকে দেয়া হয়েছে উইকেট ও ইনার সার্কেলের বেশ কিছু অংশ। ষষ্ঠ উইকেটে ১১৯ রানের জুটিতে ফিফটি ছুঁয়েছেন সালমান-রিজওয়ান দুজনই। যদিও…

Read More

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘোষিত এই দলে চমক বলতে কেবল তাজ নেহারের অন্তর্ভূক্তি। বাদ পড়েছেন সর্বশেষ শ্রীলংকা সিরিজ দিয়ে ৭ বছর পর ওয়ানডে দলে ফেরা শারমিন সুলতানা। তাজ নেহার সর্বশেষ শ্রীলংকা সিরিজেও ছিলেন রিজার্ভ বেঞ্চে। এখন পর্যন্ত খেলেছেন সাত টি-টোয়েন্টি, যার মধ্যে সর্বশেষটি খেলেছেন ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে লক্ষ্যণীয় ব্যাপার, বিশ্বকাপ যেখানে খেলা হবে ইংল্যান্ড ও ওয়েলসের পেস সহায়ক কন্ডিশনে, সেখানে বাংলাদেশের স্কোয়াডে কেবল দুই পেসার, মারুফা আক্তার ও ফারিহা তৃষ্ণা। এ  নিয়ে অবশ্য সীমাবদ্ধতার কথা গোপন করেননি নারী…

Read More

১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর করা পাকিস্তান প্রথম সেশন শেষ করতে করতে হারিয়েছে আরো ৪ উইকেট। মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণির সাথে তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫১ রানে ৫ উইকেট হারিয়ে লাঞ্চ ব্রেকে গেছে পাকিস্তান। এখনো ১৬২ রানে পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে। ৮৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করা অভিষিক্ত আজান আওয়াইস ছুঁয়েছেন নিজের প্রথম সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি এই বাঁহাতি ওপেনার। তাসকিন দিনের প্রথম সাফল্য আনেন ১০৩ রান করা আজানকে ফিরিয়েই। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে চেয়ে স্লিপে ক্যাচ দেন তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। ভাঙে  দ্বিতীয় উইকেটে আজান-ফজলের…

Read More

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুমিনুল হকের ৯১ ও মুশফিকুর রহিমের ৭১ রানের সুবাদে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে  ৪১৩ রানে অল আউট হয় বাংলাদেশ। দ্বিতীয় দিন সেই সংগ্রহ আরো বড় হতে দেননি পাঁচ উইকেট নেয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। অবশ্য এই বড় সংগ্রহের বিপক্ষে ব্যাট করতে নেমে স্বস্তি নিয়েই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। অভিষিক্ত আজান আওয়াইসের ৮৫* রানের ১ উইকেটে তুলেছে ১৭৯ রান। তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশের চেয়ে ২৪৩ রানে পিছিয়ে থেকে। তবে দুই ক্যাচ মিসের অস্বস্তি আছে বাংলাদেশের। বড় সংগ্রহ সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে বেশ ভালো শুরু পায় পাকিস্তান। আজানের সাথে ওপেনিংয়ে ১০৬ রানের জুটি…

Read More