বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ হয়েছে। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান অ্যাড হক কমিটি ও আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না বলে জানান, বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন, একই দিনে প্রকাশ করা হবে ফলাফল। গত ১৮ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর রিট করেন।রিটকারীরা…
Author: টাইমস স্পোর্টস
পাকিস্তানকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠেছেন সিরিজ সেরা মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম। উন্নতি হয়েছে লিটন দাস ও নাহিদ রানার। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ পুরো সিরিজে ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। বোলারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে এখন আছেন ১১-তম অবস্থানে, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে এখন ১৬-তম অবস্থানে মুশফিক। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ অবস্থানে। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে…
বাংলাদেশে ঈদ-উল-আযহা পালিত হবে বৃহস্পতিবার। তবে দেশের বাইরে থাকায় একদিন আগেই ঈদের আনন্দে মেতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থান করছে এখন বাংলাদেশ দল। সেখানেই নিগার সুলতানা জ্যোতিরা উদযাপন করছেন ঈদ-উল-আযহা। নারী দলের অনেকেই প্রথমবার দেশের বাইরে কোনো ঈদ পালন করছেন পরিবার ছেড়ে। বাঁহাতি স্পিনার সানজিদা মেঘলাও তেমনই একজন। তবে দলের সতীর্থ, সাপোর্ট ও কোচিং স্টাফদের সাথে এডিনবরা সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় শেষে ঠিকই হাসিখুশি হয়ে ছবি তুলেছেন সবাই। আগামী ১৪ জুন শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। গ্রুপ-১, জ্যোতিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর আগে এডিনবরাতে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের…
আসন্ন লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৭ জুলাই। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১ জুন, এর আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এই দুজনকেই টেনেছে চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস। এই দুজন ছাড়াও বাঁহাতি ব্যাটার ভানুকা রাজাপাকসে ও দুনিথ ভেল্লালাগেকে নিয়েছে তারা। সাবেক অধিনায়ক রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন, তবে বিদেশি বিভিন্ন লিগে ঠিকই খেলে আসছে এই অলরাউন্ডার। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপরই দেশের জার্সিতে তিনি ব্রাত্য। এদিকে জুলাইয়ে আছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এক টেস্ট…
শুরুতে বিরাট কোহলি-দেভদূত পাডিক্কালের ঝড়, রজত পাতিদারের ৯৩ রানের তাণ্ডব আর শেষদিকে ক্রুনাল পান্ডিয়ার ক্যামিওতে আইপিএলের প্লে অফে রেকর্ড ২৫৪ রানের সংগ্রহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মঙ্গলবার ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে সেই রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে জ্যাকব ডাফি, রাসিক দারের দুর্দান্ত বোলিংয়ে ১৬২ রানে গুটিয়ে গেছে গুজরাট টাইটান্স। ৯২ রানের এই জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। সব মিলিয়ে এটি কোহলিদের পঞ্চম আইপিএল ফাইনাল। এর আগে ২০২৫, ২০১৬, ২০১১ ও ২০০৯ সালে আইপিএলের ফাইনাল খেলেছিল দলটি। এই ম্যাচে হারের পরেও অবশ্য ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে শুবমান গিলের গুজরাট। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যকার জয়ী দলের…
জানুয়ারিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইংল্যান্ডে আগামী ১২ জুন শুরু হতে যাওয়া মূলপর্বও নিশ্চিত হয় তখন নিগার সুলতানা জ্যোতিদের। গ্রুপ-১ এ বাংলাদেশ খেলবে পাঁচ ম্যাচ। ভেন্যু হিসেবে বার্মিংহাম-লিডস যেমন আছে, আছে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডও। এ নিয়ে বাংলাদেশ নারী দলে উন্মাদনা আছে সূচি প্রকাশের পর থেকেই। আগামী ২৮ জুন ঐতিহাসিক এই মাঠেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এর আগের চার ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের বিপক্ষে চারটি ভিন্ন মাঠে। তবে লর্ডসে খেলার সুযোগ আসাতে উচ্ছ্বাস আটকে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ…
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ২০১৪ সাল থেকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ছয়টি আসরে অংশগ্রহণ করলেও জিতেছে মাত্র তিন ম্যাচ। নিজেদের প্রথম আসরে দুটি ও দশ বছর পর ২০২৪ সালে জিতেছে সর্বশেষটি। এছাড়া বলার মতো তেমন কোনো অর্জন নেই নারী ক্রিকেটারদের। তবে রোববার বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ইতিহাস বদলাতে চান। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন, এর আগে স্কটল্যান্ডে খেলবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। দল ঘোষণা হয়ে গেছে আগেই। রোববার ও সোমবার মিলিয়ে দুই ধাপে দেশ ছাড়বেন জ্যোতিরা। এর আগে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন জ্যোতি।…
৪৩৭, চতুর্থ ইনিংসে এত বড় লক্ষ্য তাড়া করার রেকর্ড প্রায় ১৫০ বছর বয়সী টেস্ট ক্রিকেটেই আর নেই। তাই বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্ট জিতে, সিরিজ বাঁচাতে বিশ্ব রেকর্ড নতুন করে লিখতে হতো পাকিস্তানকে। মোহাম্মদ রিজওয়ান-সাজিদ খানের ৫৪ রানের জুটিতে বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়ে সেই পথে এগিয়েও যাচ্ছিল তারা। কিন্তু বাঁধ সাধলেন তাইজুল ইসলাম, শেষ দিন সকালের সেশনে একাই নিলেন দুই উইকেট, ইনিংসে ৬টা। ৯৪ রানে শরীফুলের বলে আউট হন রিজওয়ান। ১ ঘণ্টা ৫ মিনিটের মাথায় ৩৫৮ রানে গুটিয়ে গেল পাকিস্তান। ৭৮ রানের এই জয়ে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ, তাও ২-০ ব্যবধানে বাংলাওয়াশ করে। সব মিলিয়ে পাকিস্তানকে টানা…
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে চতুর্থ ইনিংসে ৪৩৭ রান তাড়া করতে নেমে পাকিস্তান প্রথম পাঁচ ব্যাটারকে হারায় ১৬২ রানের মধ্যে। চা-বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ যেখানে দিন শেষ হওয়ার আগেই ম্যাচ জেতার স্বপ্ন দেখছিল, সেখানে বাধ সাধেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদদের সামলে ষষ্ঠ উইকেটে গড়েন ১৩৪ রানের জুটি। শেষ বিকেলে অবশ্য তাইজুল ইসলামের স্পিন জাদুতে সেই প্রতিরোধ ভেঙেছে। ৭ উইকেট পড়েছে ৩১৬ রান তুলতে। শেষদিন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান আর ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ জিততে বাংলাদেশের দরকার ৩ উইকেটে। দিনের শেষ সেশনে সালমান-রিজওয়ানের জুটি চড়ে বসেছিল বাংলাদেশের বোলারদের ওপর। তিন পেসারের…
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্ট জিততে দুই দিন হাতে রেখে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল রেকর্ড ৪৩৭ রানের। চতুর্থ ইনিংসে পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। এরপর বাবর আজম-শান মাসুদের ৯২ রানের জুটিতে প্রতিরোধ গড়লেও তাইজুল ইসলামের ঘূর্ণি আর নাহিদ রানার গতিতে চিড় ধরে ব্যাটিং অর্ডারে। সিলেটের ভাঙতে থাকা উইকেটে ৫ উইকেটে ২০০ রান নিয়ে চা-বিরতিতে গেছে পাকিস্তান। জয় থেকে এখনো ২৩৭ রান দূরে তারা। আর ১-০তে এগিয়ে থাকায় সিরিজ জিততে বাংলাদেশের চাই আর ৫ উইকেট। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিনের অষ্টম ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান। নাহিদের তুমুল গতির শর্ট লেন্থের বলে…

