ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও পুরো সময়জুড়েই বেলজিয়াম ছিল স্পষ্টতই প্রভাবশালী। বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় নিউজিল্যান্ড, কিন্তু সেই সুযোগেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়ানরা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তিন গোলের ব্যবধান গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। নিউজিল্যান্ডের হয়ে এলিজা জাস্ট একটি গোল করে ব্যবধান কমালেও তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটের মধ্যেই এক গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন রোমেলু লুকাকু। ৫-১ ব্যবধানের এই…
Author: টাইমস স্পোর্টস
নিজেদের ইতিহাসের সেরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ছয় আসর মিলে জয় ছিল যেখানে মাত্র দুটি, এবার চলতি আসরেই পেয়েছে দুই জয়। সেই ধারাবাহিকতায় সম্ভাবনা জেগেছিল প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠারও। কিন্তু বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ১৩৬ রানের সংগ্রহ নিয়েও জিততে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দেয়া মাঝারি এই লক্ষ্য শেফালি ভার্মার ফিফটিতে ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল পরপর দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। এর মধ্যে কোনো একটায় পা হড়কালেই ছিটকে যেতে হবে সেমির দৌড় থেকে। কাগজে-কলমে এখনো আশা টিকে থাকলেও কার্যত সেমির আশা বাংলাদেশের…
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ঘোষিত এই দলে আছে কেবল একটি বদল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শেখ মাহেদী হাসান। মেহেদী হাসান মিরাজের চোটের কারণে দলে অন্তর্ভূক্ত হয়েছিলেন এই বোলিং অলরাউন্ডার ওয়ানডে দলের নিয়মিত মুখদের নিয়েই সাজানো হয়েছে পূর্ণ শক্তির এই স্কোয়াড। মিরাজের নেতৃত্বে রাখা হয়েছে সাত ব্যাটার, দুই স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলামকে। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মোস্তাফিজ টেস্ট খেলেন না, তবে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট থেকে বিশ্রাম দেয়া হয়েছেন…
দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ঐতিহাসিক এই জয়ের পর দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস বলেছেন, তার দল সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। তিন ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে থাকা অন্যতম স্বাগতিক মেক্সিকোর পেছনে থেকে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পা রাখল আফ্রিকার দেশটি। এটি ছিল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চতুর্থ অংশগ্রহণ। এর আগে ২০১০ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের পর আর এই বৈশ্বিক আসরে দেখা যায়নি তাদের। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর অনেকেই এই দলকে হিসাবের বাইরে ফেলে দিয়েছিলেন। তবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে…
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। একই দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানি। একই ঘোষণায় তিনি আরো জানান, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ক্রিকেটারদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক উন্নয়নের জন্য চালু হচ্ছে একটি অ্যানালিটিক্স ল্যাবরেটরি। নাভিদ নেওয়াজের জায়গায় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া হান্নান এর আগে যুব দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। তার সেই দায়িত্বকালেই ২০২০ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এরপর কিছুদিন দায়িত্ব পালন…
১০৯ রানের পূঁজি নিয়ে আর যাই হোক, টি-টোয়েন্টি ম্যাচ যে জেতা যায় না, সেটার প্রমাণ আরো একবার হাতেনাতে পেল বাংলাদেশ, তাও প্রতিপক্ষ যেখানে অস্ট্রেলিয়া। রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। অজি অধিনায়ক মিচেল মার্শের ২৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে ৫৪ বল আগে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছেন তাওহিদ হৃদয়রা। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় পুড়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় আর রিশাদ হোসেন ছাড়া কেউই যেতে পারেননি দুই অংকের ঘরে। ৩৬ রানের মধ্যে প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলা বাংলাদেশ যে শত রানের কোটা পেরোতে…
বুধবার কাছাকাছি সময়েই শুরু হয়েছিল দুটো ম্যাচ। চট্টগ্রামে দুপুর ২টায় শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে লিডসে শুরু হওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেখানেও চট্টগ্রামের মতো একই চিত্র। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৭ রান তুলে ৯ উইকেটে ম্যাচ হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরাক্রমশালী অজিদের কাছে পাত্তা পেল না বাংলাদেশের মেয়েরা। অবশ্য ৭৭ রানের পূঁজি নিয়ে এই আধুনিক যুগের টি-টোয়েন্টিতে লড়াইটাই বা কোথায় করা যায়? ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে বেথ মুনির উইকেট নেন পেসার মারুফা…
ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টি-টোয়েন্টিতে কাজে লাগানোর কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভুগল ব্যাটিং ব্যর্থতায়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ছোট সেই লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় অস্ট্রেলিয়া। ৪ উইকেটের এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। পায়ের মাসলে টান পড়ায় এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক লিটন, তার বদলে দায়িত্ব পালন করেছেন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। টসে জিতে ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় দলীয় শতরানের আগেই জেগেছিল গুটিয়ে যাওয়ার সম্ভাবনা। শেষ দিকে…
কাফ মাসলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। বুধবার তার বদলে দায়িত্ব পালন করতে নেমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তাওহিদ হৃদয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেক হলো তার। অভিষেক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও তার ম্যাচ খেলা হয়নি। সাকলাইন-সহ তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার একাদশেও আছে দুই অভিষিক্ত ক্রিকেটার। নিখিল চৌধুরী ও জোয়েল ডেভিস। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ,সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় (অধিনায়ক),…
টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। রোববার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে তাই এনে দিয়েছে বাংলাদেশের সামনে অজিদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিং জুটি ব্যর্থ হলেও তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও লিটন দাসের ফিফটিতে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ। মাথায় চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বদলে দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। জাভিয়ের বার্টলেটের বল ইনসাইড এজে বোল্ড হন তিনি।…

