Author: টাইমস স্পোর্টস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে মাথায় চোট পাওয়াতে রোববারের এই ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অজিদের প্রথমবার হোয়াইটওয়াশ করার সম্ভাবনার ম্যাচে একাদশে দুটি বদল এনেছে বাংলাদেশ। মিরাজের জায়গায় এসেছেন অফস্পিনার শেখ মাহেদী হাসান। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি। বিশ্রাম দেয়া হয়েছে পেসার নাহিদ রানাকে, তার বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশেও দুটি পরিবর্তন। বাদ পড়েছেন টান তিন ম্যাচে শূণ্যতে আউট হওয়া ওপেনার ম্যাথু শর্ট ও…

Read More

অস্ট্রেলিয়ার ৫৫ বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা আগে কখনোই হয়নি, বৃহস্পতিবার ঠিক তা-ই হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে কোনো রান তোলার আগেই তিন উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন-জাভিয়ের বার্টলেটের জোড়া ফিফটিতে কিছুটা লড়াই করলেও বাংলাদেশের পেসাররা তাদের রেখেছিলেন চাপে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানের তোপে ৪২ ওভারে ১৯২ রান তুলতেই ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২ ঘণ্টা ৩৯ মিনিট খেলা বন্ধ থাকার পর ডি/এল মেথডে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের টসেও হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরিয়েছে বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। ডি/এল মেথডে ৮৬ রানের সেই জয়ে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। কাজেই এই ম্যাচে জিতলে অজিদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার ইতিহাস গড়বে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশে এসেছে একটি পরিবর্তন। সাইফ হাসানের জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এদিকে অজিদের একাদশেও আছে একটি বদল। আগের ম্যাচে অভিষিক্ত লিয়াম স্কটের জায়গায় আনা হয়েছে রাইলি মেরেডিথকে। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস,…

Read More

২০০৫ সালের ন্যাটওয়েস্ট সিরিজে কার্ডিফের সেই ম্যাচ জয়ের স্মৃতিই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সম্বল। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে কপালে জোটা সেই সবেধন নীলমণি আগলে রেখে কেটেছে ২১ বছর। মাঝে দুই দশকের বেশি অজিদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। অবশেষে নাহিদ রানা আর চার বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেনের হাত ধরে দীর্ঘ সেই অপেক্ষার প্রহর ফুরিয়েছে মঙ্গলবার।  মেঘলা আকাশের নিচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের লক্ষ্য দিয়ে অস্ট্রেলিয়াকে আটকে রেখেছে ৯ উইকেটে ১৯১ রানে। সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বিদ্যুৎ চমকানোর পর বৃষ্টি নামায় নেট রান রেটে এগিয়ে থাকায় ডি/এল মেথডে বাংলাদেশকে ৮৬ রানে জয়ী…

Read More

সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের ৫ আগস্ট। এরপর কেটে গেছে প্রায় চার বছর, জাতীয় দলের হয়ে চলতি বছরের ৯ জুনের আগে খেলা হয়নি কোনো ওয়ানডে। অবশেষে ডাক পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাবর্তনটাও রাঙালেন ৮৬* রানের ক্যারিয়ার সেরা ইনিংসে। ৭ চার ও ৩ ছক্কায় ৭০ বলে খেলা এই ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বোচ্চ ২৮৪/৮ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মোসাদ্দেক যখন উইকেটে আসেন, ১৪০ রানে চতুর্থ উইকেটে পড়েছে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের। সেখান থেকে তাওহিদ হৃদয়ের সাথে মোসাদ্দেক পঞ্চম উইকেটে গড়েন ৭৫ রানের জুটি। ৪৮ বলে ৪৯…

Read More

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টানা পাঁচ টস হারলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ওয়ানডে দিয়েই চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। মোসাদ্দেকের ফেরার সাথে জায়গা ধরে রেখেছেন তানভীর ইসলাম। এদিকে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার লিয়াম স্কটের। সিরিজের প্রথম ম্যাচের জন্য ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অজিদের একাদশেও আছে…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ক্যাটাগরি-২ তে নিজের ভোট দিয়েছেন এড হক কমিটির সভাপতি তামিম ইকবাল। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক এই অধিনায়ক, একইসাথে লড়ছেন পরিচালক পদেও। তামিম ছাড়াও ভোট দিয়েছেন বিসিবির এড হক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনও ভোট দিয়েছেন বিসিবি কার্যালয়ে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে সর্বশেষ নির্বাচনে কারচুপি, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের আনিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পর সেই বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিমকে সভাপতি করে ১১ সদস্যের এড হক…

Read More

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে চলছে পরিচালনা পর্ষদের নির্বাচন। রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তিন ক্যাটাগরিতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ২৩ পরিচালক, বাকি দুইজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে। তবে নির্বাচনী আমেজ সেভাবে নেই বিসিবিতে। কারণ বেশিরভাগ পরিচালকই নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এদিকে দিনের প্রথম ভোটটিও পড়েছে ভোট গ্রহণ শুরুর ৪৫ মিনিট পর। যদিও নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই। যান চলাচলও সীমিত করে দেয়া হয়েছে স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ঘোষিত হবে ফলাফল। যদিও ক্যাটাগরি-১ অর্থাৎ বিভাগীয়…

Read More

অবশেষে মোসাদ্দেক হোসেন পেলেন কাঙ্ক্ষিত ডাক। উপেক্ষিত থেকে প্রায় ৪ বছর পর ফিরলেন জাতীয় দলে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দলে নেয়া হয়েছে এই অলরাউন্ডারকে। সর্বশেষ ২০২২ সালের নভেম্বর তাকে দেখা গিয়েছিল জাতীয় দলের জার্সিতে। আর ওয়ানডে খেলেছেন একই বছরের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়েও দারুণ ছন্দে আছেন তিনি। ৬ ইনিংসে ৭৭ গড়ে, ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে ৪৯ বলে যুগ্ম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এর সাথে অফস্পিনে নিয়েছেন ১২ উইকেট। আগামী ৯, ১১ ও ১৪…

Read More

নেপালের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরের সেমিফাইনালে আগের দিনই বাংলাদেশ শিবিরে আসে দুঃসংবাদ। ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম কিডনি জটিলতায় মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পুরো দলে নেমে আসে শোকের ছায়া। সেই শোক আরও ঘনীভূত হয় ফ্লাইট জটিলতায় শেষবারের মতো নিজের মাকে দেখতে শিউলি দেশে ফিরতে না পারায়। তবে সতীর্থরা সেই শোককে পরিণত করলেন শক্তিকে। বুধবার গোয়ার মারগাওয়ের জওহরলাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রথমে ১-০-তে পিছিয়ে পড়েও ঋতুপর্ণা চাকমার অবিশ্বাস্য এক অলিম্পিক গোলের পর, মোছাম্মত সাগরিকার জয় সূচক গোলে ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ নারী দল। এই নিয়ে টানা তিন আসরের ফাইনাল নিশ্চিত করল শেষ দুই আসরের চ্যাম্পিয়নরা। ফাইনালে…

Read More