সিরিজ জয়ের মিশনে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি।
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের টসেও হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরিয়েছে বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। ডি/এল মেথডে ৮৬ রানের সেই জয়ে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। কাজেই এই ম্যাচে জিতলে অজিদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার ইতিহাস গড়বে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের একাদশে এসেছে একটি পরিবর্তন। সাইফ হাসানের জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এদিকে অজিদের একাদশেও আছে একটি বদল। আগের ম্যাচে অভিষিক্ত লিয়াম স্কটের জায়গায় আনা হয়েছে রাইলি মেরেডিথকে।

বাংলাদেশ একাদশ

আরও পড়ুন

তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:

জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, রাইলি মেরেডিথ, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad